প্রোগ্রামিং করার প্রথম স্টেপ হলো এইচটিএমএল ৷ আর এই এইচটিএমএল এর প্রথম স্টেপ নিয়েই আমাদের আজকের আলোচনা ৷


এইচটিএমএল এর শুরুতে আমাদের tag সম্পর্কে ধারণা থাকতে হবে ৷ নিজে একটি ছবির মাধ্যমে এইচটিএমএল ট্যাগ সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি ৷

এইচটিএমএল ট্যাগ দিয়ে এলিমেন্ট তৈরি করা হয় ৷ এলিমেন্ট এর একটি start tag এবং একটি end tag থাকে ৷ এই দুইটির মাঝখানেই লেখা হয় মেইন কন্টেন্ট ৷

Doctype

এইচটিএমএল ফাইল টি ভালোভাবে রান করার জন্য আমাদের ব্রাউজার কে বোঝাতে হবে যে এটি কি ধরনের ফাইল ৷ তার জন্য এইচটিএমএলে সবার আগে একদম শুরুতে লিখতে হবে <! doctype html> .

<html>

এটি একটি এইচটিএমএল ট্যাগ ৷ সব ধরনের এইচটিএমএল ফাইল এ Doctype এর পরে <html> এইচটিএমএল এলিমেন্ট থাকে ৷ এটি নিম্নরূপ

Body and Head

এইচটিএমএল ও সিএসএস ডিজাইন এবং জাভাস্ক্রিপ্ট ফাংশন এড করার জন্য ট্যাগ ইউজ করা হয় ৷ এই head ভিতরে টাইটেল সিএসএস মেটা সহ আরো অনেক কিছু থাকে ৷ এসব বিষয়ে আপনারা পরবর্তীতে গভীরভাবে এইচটিএমএল শিখলে জানতে পারবেন ৷ হেড এর পরে আমাদের <body> tag ইউজ করতে হয় ৷ এই body এলিমেন্ট এর ভিতরে এইচটিএমএল এর সম্পূর্ণ কনটেন্ট রাখতে হবে ৷ নিম্নে তা পরিষ্কার ভাবে দেখানো হলো ৷

<!doctype html>
<html>
<head>
<title>Hi</title>
</head>
<body>
<p>Wonder Web</p>
</body>
</html>