ওয়েব ডিজাইনার VS ওয়েব ডেভলপার


ওয়েব ডিজাইন


একটি আইডিয়া’কে বাস্তব সম্মত ডিজাইনে রুপান্তরিত করেন একজন ডিজাইনার। মূলত ব্যবহারকারীকে ওয়েবসাইটের মাধ্যমে সুন্দর অভিজ্ঞতা দেওয়ার জন্য একজন ডিজাইনার কাজ করে থাকে। ওয়েবসাইট টি দেখতে কেমন হবে এবং কতটা আকর্ষণীয় করে তোলা যায় তার জন্য ডিজাইনার’কে প্রচুর পরিশ্রম করতে হয়।

ওয়েব ডিজাইনার সবচেয়ে কঠিন কাজটিই করে থাকে। সাইটের ডিজাইন আকর্ষণীয় ও চোখ ধাধানো হতে হবে তা না হলে, ডিজাইনার সম্পূর্ণ ভাবে ব্যর্থ। একটি সাইটের উদ্দেশ্যই হচ্ছে ইউজারকে একটি নতুন এক্সপেরিয়েন্স দেওয়া। এক্ষেত্রে ওয়েব ডিজাইনার সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে ৷

ওয়েব ডিজাইনারের দায়িত্ব ও কর্মপদ্ধতি:


ওয়েব ডিজাইনারকে গ্রাফিক ডিজাইনে অনেক দক্ষ হতে হয় ৷
ইউজার এক্সপেরিয়েন্স এর দিকে ডিজাইনারকে বেশ সজাগ থাকতে হয়, সাইটের লেআউট, বাটন, ইমেজ ও অন্যান্য ফরমেট গুলো সাইটকে আলাদা বৈশিষ্ট্য প্রদান করে।ওয়েব ডিজাইনারকে লেটেস্ট ডিজাইন ট্রেন্ড অনুযায়ী নিজেকে আপ-টু-ডেট রাখতে হয়।
ওয়েব ডিজাইনারের ব্র্যান্ডিং, কালার প্যালেট সহ আরো জটিল বিষয়ে কাজ করতে হয় , তাই এইসব বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান রাখতে হবে।


ওয়েব ডেভেলপমেন্ট


ওয়েব ডেভেলপার – ডিজাইনকে একটি লাইভ ওয়েবসাইটে রুপান্তর করেন। ওয়েব ডেভেলপার একটি ওয়েব ডিজাইন কে আরো মডিফাই করে ফাংশনাল ওয়েবসাইটে তৈরি করে ৷ ওয়েব ডেভেলপারকে দুইটি ক্যাটাগরীতে ভাগ করা হয় :

•ফ্রন্ট-এন্ড ডেভেলপার

• ব্যাক-এন্ড ডেভেলপার।

ফ্রন্ট এন্ড ডেভেলপার


ফ্রন্ট-এন্ড ডেভেলপার মূলত ৩ টি প্রধান ল্যাংগুয়েজ নিয়ে কাজ করে থাকে – HTML , CSS ও JavaScript. একজন ডেভেলপার এই ল্যাংগুয়েজ গুলো দিয়ে যেকোনো ধরণের প্রফেশনাল ও মর্ডাণ ওয়েবসাইট তৈরী করতে পারে।


ব্যাক-এন্ড ডেভেলপার

ব্যাক-এন্ড ডেভেলপার সার্ভারের ডাটা এবং রিকোয়েস্ট গুলো কন্ট্রোল করে থাকে। ডাইনামিক ওয়েবসাইটের ব্যাক-এন্ডে অনেকগুলো সার্ভিসের প্রয়োজন পড়ে বা কাজ করে থাকে। আপনি নিশ্চয়ই গুগল ফর্ম পূরণ করেছেন? ওয়েবসাইটে কোনো ডেটা ইনপুট করার পর সেটা সেভ হওয়ার জন্য ডেটাবেজের প্রয়োজন পড়ে। ডেটাবেজ কানেকশনের মাধ্যমে সার্ভার নিজ থেকেই ডেটা গুলো সেভ করে রাখে এবং প্রয়োজন মতো ডেটার আউটপুট দেয়। ব্যাক-এন্ড ডেভেলপার সার্ভার সাইড ডেভেলপ করতে PHP, NodeJS, Python বা Ruby ল্যাংগুয়েজ ব্যবহার করে থাকে এবং ডাটাবেজ কুয়েরী লিখতে SQL বা NoSQL ইত্যাদি (MySQL) ল্যাংগুয়েজ ব্যবহার করে থাকে।

ফুল-স্ট্যাক ডেভেলপার


ফুল-স্ট্যাক ডেভেলপার কি করে?
উপরে ডেভেলপমেন্ট নিয়ে যা কিছু আলোচনা করা হয়েছে, তার সব কিছু নিয়ে যার পরিপূর্ণ জ্ঞান রয়েছে তিনিই ফুল-স্ট্যাক ডেভেলপার। তারমানে ফুল-স্ট্যাক ডেভেলপার হচ্ছেন এমন কেউ, যে কিনা একটি ওয়েবসাইট শুরু থেকে শেষ পর্যন্ত তৈরী করতে পারেন। সাধারণত ফুল-স্ট্যাক ডেভেলপারের ডিজাইন ও ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে বেসিক ধারণা থাকে। ফুল-স্ট্যাক ডেভেলপার হতে হলে আপনার সবগুলো ল্যাংগুয়েজে এক্সপার্ট হতে হবে ব্যাপারটা এমন নয়। একসাথে অনেক গুলো ল্যাংগুয়েজে এক্সপার্ট বা প্রফেশনাল হওয়া বিষয়টি খুব সহজ নয়।

More from our YouTube

© Wonder Web 2020